কাস্টম রিকভারি ছাড়াই Magisk দিয়ে Android Root করার সহজ গাইড
কাস্টম রিকভারি ছাড়াই Magisk দিয়ে Android Root করার সহজ গাইড
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আলোচনা হবে কিভাবে আপনার প্রিয় ফোনটি রুট করবে। অনেক Android ডিভাইসের জন্য TWRP বা অন্য কোনো Custom Recovery পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে Magisk এবং Fastboot ব্যবহার করে সহজেই Root করা সম্ভব। এই গাইডে ধাপে ধাপে সেই পদ্ধতি দেখানো হয়েছে। সতর্কতা এই প্রক্রিয়া সম্পূর্ণ আপনার নিজের দায়িত্বে সম্পন্ন করবেন। ভুলভাবে কোনো ধাপ অনুসরণ করলে ডিভাইস Bootloop, Soft Brick বা Hard Brick হতে পারে। কাজ শুরু করার আগে গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখুন। যা যা লাগবে Android 5.0 বা তার পরবর্তী ভার্সনের ডিভাইস আপনার ডিভাইসের Stock Firmware থেকে নেওয়া Boot Image (boot.img) ADB ও Fastboot ইনস্টল করা কম্পিউটার Unlock করা Bootloader Magisk অ্যাপ Magisk অফিসিয়াল সোর্স: https://github.com/topjohnwu/Magisk ধাপ ১: Magisk দিয়ে Boot Image Patch করা ১. Magisk অ্যাপ চালু করুন অ্যাপ ওপেন করার পর "Install" বাটনে ট্যাপ করুন। ২. Boot Image নির্বাচন করুন "Select and Patch a File" অপশনে ক্লিক করে আপনার boot.img ফাইল নির্বাচন করুন। ৩. Patch শ…